পোস্টগুলি

বন্ধু (A Bengali Poem By Gobinda Bairagi)

ছবি
বন্ধু এই পৃথিবীতে তোমার মত বন্ধু বলো আর কোথায় হয় থেকো তুমি কাছাকাছি যেন সর্বদা খুঁজে পাই। সুখের বন্ধু হয় সকলেই দুঃখে মেলেনা যে মিত্র সুখে দুঃখে থেকেছ পাশে তুমি সর্বদা, সর্বত্র। আশারাখি সুখে দুখে থাকবে পাশে চিরদিন থাকলে তুমি ভরসা পাব এজীবন যতই হোক বেরঙিন। তবুও জানি ভূলে যাবে আমায় থাকবে না মনে চিরদিনই তোমার কাছে আমাকে যে জানি করলে চিরঋণী। দুঃখের ধণী করে ঈশ্বর এই ধরনীতে পাঠালেন আমায় বলো জেনে বুঝে কেমনে এর ভাগী করি তোমায় ? সেই মনে পড়ে আখি ছলছল করে বুক ভরে ব্যাথায় কিছু বলেছিলে আমায় ? হয়ত তুমি ভূলে যাবে মনে নাহি রবে তবু মনে মোর থাকবে কী বলেছিলে কোথায় কবে। আমায় দেখে ভাগ্য তার ফেরায় মুখ, করে বিকৃতি তাই হয়ত তোমায় আজ ঈশ্বর দিলেন না স্বীকৃতি। জীবনের পথে উচ্ছিষ্ট আমি মন মোর ভাঙা আয়না দুঃখ ব্যথা বোঝে সবই কেন তবু করে বায়না। ভাল থেকো সারাজীবন আশা কে করে আকর্ষ এখানেই এবার ইতি করি জানাই শুভ নববর্ষ।।

প্রিয়তমা তোমাতে (Some Words to Priyotama By Gobinda Bairagi)

ছবি
প্রিয়তমা তোমাতে যদি কখোনো কষ্ট পাও তবে আমার কথা ভেবো, তোমার কেশগুচ্ছের উপর দিয়ে এক মলিন বাতাস খেলে যাবে, তাতে মিশে থাকবে আমার ভালবাসা, যা তোমার কষ্ট কমিয়ে দেবে। যদি কখোনো অন্ধকার আসে, আমার কথা ভেবো, আমার কাছে জমে থাকা তোমার চিরসবুজ ভালবাসা এক চিলতে রোদ্দুর এনে দেবে। প্রিয়তমা, নিজেকে কখোনো একা ভেবো না, আমি আছি তোমার শিরায় শিরায় মিশে, তোমার হৃদয়ের মনিকোঠায় আজও তোমার অজান্তে আমার নাম উচ্চারিত হয়। যদি কখোনো মনে হয়, এই অসহায় জীবনটি শুধু তোমার, তবে ফিরে এসো, আমি সেই ক্ষন এর অপেক্ষায় থাকবো তোমার পথ চেয়ে... যদি না আসো তবে যায় যাক এভাবেই কেটে সারাটা জীবন ভালবেসে তোমাকেই...   Contact With Gobinda Bairagi on Facebook  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনোকিছু নকল করা সাইবার অপরাধ।

অস্থির চাঞ্চল্যতা (Bengali Poem By Gobinda Bairagi)

ছবি
অস্থির চাঞ্চল্যতা কেন এই হৃদয়ে অস্থির কম্পন কেন প্রান চাঞ্চল্যতা আজ বিষাদময় কোথায় কি হারিয়েছি কখন অশ্রুসিক্ত অক্ষি স্বপ্নহারা হয় ।। প্রশ্নেছি আজ তোমাকে উত্তর দাও অচেনা কোন বিষাক্ত সোহাগে              তুমি হাত বাড়াও ??     Contact With Gobinda Bairagi on Facebook  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনোকিছু নকল করা সাইবার অপরাধ।